Kini Plus-এ আমরা চাই আপনি নিশ্চিন্তে কেনাকাটা করুন। তাই ফেরত ও টাকা ফেরতের নিয়ম সহজ রাখা হয়েছে।

ডেলিভারির সময় পণ্য দেখে নিন

ডেলিভারি ম্যানের সামনেই প্যাকেট খুলে পণ্য দেখে নিন। পণ্য ভাঙা, ক্ষতিগ্রস্ত বা অর্ডারের সাথে না মিললে তখনই ফেরত দিন। সে ক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিতে হবে না।

পরে সমস্যা পেলে

পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে ছবি বা ভিডিওসহ আমাদের জানান, যদি:

  • পণ্য ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হয়
  • ভুল পণ্য, ভুল সাইজ বা ভুল রঙ পৌঁছায়
  • প্যাকেটে কিছু কম থাকে

যাচাই করে আমরা পণ্যটি বদলে দেব অথবা টাকা ফেরত দেব। এ ক্ষেত্রে ডেলিভারি খরচ আমরা বহন করব।

মত বদলালে

অব্যবহৃত, অক্ষত ও আসল প্যাকেটে থাকা পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে। এ ক্ষেত্রে আসা-যাওয়ার ডেলিভারি খরচ গ্রাহককে দিতে হবে।

নিরাপত্তার কারণে খোলা বা ব্যবহার করা স্প্রে, জেল ও অন্যান্য কেমিক্যাল পণ্য ফেরত নেওয়া হয় না, যদি না পণ্যটি ত্রুটিপূর্ণ হয়।

ব্যাগের ১ বছরের লেদার গ্যারান্টি

KINi+ অফিসিয়াল ব্যাগে ডেলিভারির দিন থেকে ১ বছরের লেদার গ্যারান্টি আছে। স্বাভাবিক ব্যবহারে লেদার ফেটে গেলে বা চামড়া উঠে গেলে মেরামত নয়, নতুন ব্যাগ দেওয়া হবে অথবা টাকা ফেরত দেওয়া হবে। ধারালো কিছুতে কাটা বা আঁচড়, আগুন, ক্ষতিকর কেমিক্যাল, পানি বা ইচ্ছাকৃত ক্ষতির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ক্লেইম করতে কোনো কার্ড লাগবে না, অর্ডারের মোবাইল নম্বরটি জানালেই হবে।

টাকা ফেরত যেভাবে পাবেন

ফেরত পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর ৭ কর্মদিবসের মধ্যে বিকাশ, নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।

যোগাযোগ